রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খুলল রাফাহ ক্রসিং, ত্রাণবাহী ট্রাক ঢুকল গাজায়

(শনিবার) যে ত্রাণবাহী ২০টি ট্রাকের প্রবেশের কথা রয়েছে তার মধ্যে রয়েছে ওষুধ, চিকিৎসা সরবরাহ এবং সীমিত পরিমাণ খাদ্য সরবরাহ।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কিছু সূত্র জানায়, যে এই ২০টি ট্রাকের মধ্যে প্রধানত চিকিৎসা সরবরাহ এবং কিছু সীমিত খাদ্য সরবরাহ রয়েছে। কিন্তু গাজাবাসীর জন্য এই মূহুর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুটি জিনিস পানি ও জ্বালানি এই তালিকায় নেই।

এদিকে এক সূত্রের বরাতে আল জাজিরা বলছে যে, মিশরীয় রেড ক্রিসেন্ট পরিচালিত এই সীমান্ত দিয়ে জাতিসংঘের সাহায্য প্রবেশের জন্য প্রস্তুত থাকলেও তাদের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সীমান্ত কর্তৃপক্ষ।

এদিকে গাজায় মানবিক কর্মীরা সতর্ক করে আসছে যে অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই সপ্তাহ ধরে ইসরায়েল বাহিনীর অব্যাহত হামলায় এবং অবরোধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রয়োজনীয় পণ্যের অভাবের কাছে এই ২০টি ট্রাকের সাহায্য অতি নগণ্য।

এ বিষয়ে দোহার হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির মিডল ইস্ট স্টাডিজের সহকারী অধ্যাপক মার্ক ওয়েন জোনস বলেন, “গাজায় প্রবেশকৃত ২০টি ত্রাণবাহী ট্রাক সাগরে এক ফোটা পানির সমান।”

তিনি বলেন, এই অঞ্চলের ৫ লাখ মানুষের এক সপ্তাহ বেঁচে থাকার জন্য অন্তত এক লাখ টন সাহায্য প্রয়োজন। এই অঞ্চলের প্রায় ২৩ লাখ মানুষের জন্য এই সাহায্য অতি নগণ্য বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com