সোমবার, ২২ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৬ বছর আগেই ভেঙেছে মেরিল স্ট্রিপের সংসার!

হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মেরিল স্ট্রিপের সাড়ে চার দশকের সংসার ভেঙে গেছে। মার্কিন ভাস্কর ডন গামারের সঙ্গে তার ৪৫ বছরের দাম্পত্য আর নেই বলে জানিয়েছে তাদেরই এক মুখপাত্র।

হ্যালো ম্যাগাজিনকে ওই মুখপাত্র জানায়, মেরিল ও গামার ছয় বছরের বেশি সময় ধরে আলাদা থাকছেন। পরষ্পরের প্রতি টান থাকলেও তারা আলাদা থাকা বেছে নিয়েছেন।

মেরিল ও গামারের চার সন্তান। তারা হলেন- সংগীতশিল্পী হেনরি ওলফে, অভিনেত্রী ম্যামি গামার, গ্রেস গামার ও লুইসা জ্যাকবসন। এছাড়া তাদের পাঁচ নাতি-নাতনি রয়েছে।

১৯৭৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান মেরিলের প্রথম প্রেমিক জন ক্যাজেল। সেই সময় বিষণ্ণ মেরিলের সঙ্গে পরিচয় হয় গামারের। ওই বছরই তারা বিয়ে করেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্ম নেওয়া মেরিল ১৯৭৫ সাল থেকে সিনেমায় কাজ করছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি তিনবার অস্কার, নয় বার গোল্ডেন গ্লোব, তিনবার প্রাইমটাইম এমি, দুইবার ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসহ দুই শতাধিক পুরস্কার জিতেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com