সোমবার, ২২ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অবশেষে ফিরলেন পরীমনি

অবশেষে নিজ আঙ্গিনায় ফিরলেন বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। সিনেমার বাইরে সম্প্রতি ব্যক্তিগত জীবনে নানা টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। বিগত কিছুদিন অবশ্য অসুস্থও ছিলেন তিনি। অবশেষে কাজে ফিরছেন তিনি। নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। বিশেষ করে দুই বছরের মাতৃত্বের ছুটি কাটিয়ে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে কাজে ফেরেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। একটানা সিনেমাটির শুটিং শেষ করার কথা থাকলেও চারদিনের মাথায় হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। যার কারণে তার অংশের শুটিং বন্ধ রাখতে হয়। বর্তমানে ভালো আছেন পরীমনি।

সুস্থ হয়ে শনিবার থেকে অংশ নিয়েছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে। একটানা শুটিং করে কাজটি শেষ করতে চান, কাজে ফিরে এমনটাই জানালেন তিনি। পরীমনি বলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছে। প্রথমে ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দু’দিন পর নানাভাই অসুস্থ হয়। আমি সুস্থ হয়ে নানার যত্ন নিচ্ছি। হাসপাতাল টু বাসা এভাবেই যাচ্ছে দিন-রাত। তার মধ্যে শনিবার থেকে আবার ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। আশা করছি, এবার একটানা কাজটি শেষ করতে পারব। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com