বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেবে না পুলিশ। ওই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের কাছে আবেদন করেছিল জামায়াত।
এদিকে আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করেছে বিএনপি। দলটিকে কোন স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া যায়, সে বিষয়ে ডিএমপিতে আলোচনা চলছে।