রবিবার, ২১ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চলতি অর্থবছরে বিদ্যুতের চাহিদা ১৫,৫০০ মেগাওয়াটে উন্নীত হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চলতি অর্থবছরে দেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার পরিমান বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত হবে।
জাতীয় সংসদে আজ জাতীয় পার্টির সদস্য কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ২০২১-২২ সালে, দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট। সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। বর্তমানে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে বিদ্যুতের চাহিদা যথাক্রমে ৫৫%, ১১% এবং ২৭%।
তিনি জানান, বিগত ১৫ বছরে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৩ হাজার ৭৯২ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৫৬২ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com