রবিবার, ২১ Jun ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী ও রানা মোহাম্মদ সোহেল অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল, ২০২৩’ এবং ‘কাস্টমস বিল ২০২৩’ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com