বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১০ মাস নিষিদ্ধ ইতালির মিডফিল্ডার টোনালি

বেটিংয়ের নিয়ম ভাঙায় নিষেধাজ্ঞা পেয়েছিলেন ইতালির মিডফিল্ডার নিকোলো ফাগিওলি। এবার দলটির আরেক মিডফিল্ডার সান্দ্রো টোনালিও পেয়েছেন শাস্তি। নিউক্যাসল ইউনাইটেডের এই খেলোয়াড়কে ফুটবল থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) ২৩ বছর বয়সী এই ফুটবলারের শাস্তি কথা জানায়। আগামী বছরের অগাস্ট পর্যন্ত খেলতে পারবেন না তিনি। ইতালি ২০২৪ ইউরোর মূল পর্বে উঠলে সেখানেও খেলা হবে না তার।

গত জুলাইয়ে এসি মিলান থেকে সাড়ে পাঁচ কোটি পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে ইংলিশ ক্লাব নিউক্যাসলে যোগ দেন টোনালি।

বেটিংয়ের নিয়ম ভাঙায় গত ১৭ অক্টোবর ইউভেন্তুসের ইতালিয়ান মিডফিল্ডার ফাগিওলিকে সাত মাসের জন্য নিষিদ্ধ করে এফআইজিসি। একই সঙ্গে সাড়ে ১২ হাজার ইউরো জরিমানা করা হয় তাকে।

টোনালিসহ আরেক ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিওলোর বিরুদ্ধে তদন্তের কথা এই মাসের শুরুতে জানায় ইতালির প্রসিকিউটররা। এই তথ্য জানানোর পর জাতীয় দলের অনুশীলন কাম্প ছেড়ে চলে যান ওই দুজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com