বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি চলতি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনা ও রোমাঞ্চ ছড়ানো লড়াই ছিল। শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ পর্যন্ত ১ উইকেটে জিতে নেয় প্রোটিয়ারা। তবে তাদের জয়ে আম্পায়ারের সিদ্ধান্তের প্রভাব দেখছেন অনেকেই। ভারতের সাবেক স্পিনার হরভজন সিং যেমন বলেছেন, বাজে আম্পায়ারিংয়ের মাশুল গুনেছেন বাবর-রিজওয়ানরা।
ম্যাচের শেষ দিকে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে মূলত চলছে আলোচনা-সমালোচনার ঝড়। ২৭১ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার যখন প্রয়োজন ৯ রান, পাকিস্তানের দরকার শেষ উইকেটটি। ওই সময় হারিস রউফের একটি বল আঘাত হানে তাবরেজ শামসির প্যাডে।