রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় ইসরাইলি স্থল বাহিনীর বিরুদ্ধে হামাসের তীব্র লড়াই

নিউইয়র্ক টাইমস একজন ইসরায়েলি সামরিক মুখপাত্রের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে, কিছু ইসরায়েলি সৈন্য গাজা উপত্যকায় প্রবেশ করেছে। তবে এটি দীর্ঘ-প্রত্যাশিত স্থল আক্রমণের শুরু কিনা তা জানায়নি। মেজর নির দিনার বলেন, ‘আমাদের সৈন্য এবং ট্যাংক গাজা উপত্যকার ভিতরে রয়েছে।

তাঁরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।’ মেজর নির দিনার সংবাদপত্রকে আরো বলেছেন, ‘গতকালও আমাদের সৈন্য এবং ট্যাংক গাজার ভিতরে ছিল।’ আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আল-জালাজোন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে এবং ক্যাম্পে প্রবেশ করেছে। তাঁদের সঙ্গে একটি বুলডোজারও রয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলি বাহিনী বলছে, কিছু বাড়ি দখলকৃত পশ্চিম তীরের অভ্যন্তরে অবৈধভাবে নির্মিত হয়েছে। ফিলিস্তিনিদের বাড়ি নির্মাণের আগে অনুমতি প্রয়োজন। অবশ্যই, প্রায় কেউই সেই অনুমতি পায় না। একই শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। সর্বোপরি, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী একাধিক শহরে অভিযান চালাচ্ছে।

যার ফলে প্রায়শই ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। শহরগুলোতে ফিলিস্তিনিরা প্রতিবাদ করছে। তাঁরা বলছে, ফিলিস্তিনিরা অন্ধকারে রয়েছে। যোগাযোগের সকল পথ বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে ভারি বোমাবর্ষণ। এদিকে হামাস বলছে, তাদের যোদ্ধারা বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের মুখোমুখি হয়েছে। কিছু ইসরায়েলি সৈন্য ও ট্যাংক প্রবেশ করেছে। হামাসের সামরিক শাখা এর আগে বলেছিল, তাদের যোদ্ধারা উত্তর গাজার দুটি অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী গত দুই রাত ধরে গাজায় ‘টার্গেটেড অভিযান’ শুরু করেছে।

গাজার অভ্যন্তরে বেসামরিক লোকদের সাহায্যকারী চিকিৎসা সহায়তা সংস্থাগুলো বলছে, শুক্রবার ভূখণ্ডে সমস্ত ইন্টারনেট এবং ফোন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগের অভাবে এই মুহূর্তে ঠিক কী ঘটছে তার খবর পাওয়া আমাদের জন্য কঠিন। আমরা নিশ্চিতভাবে যা জানি তা হল, গাজা মানবিক সংকটে ভুগছে। লক্ষাধিক বেসামরিক নাগরিক যারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে, খাদ্য ও পানির অভাব ভুগছে। গাজা উপত্যকায় ইসরায়েলের বোমাবর্ষণ তীব্র হয়েছে। পাশাপাশি সামরিক বাহিনী বলেছে, তাঁরা স্থল অভিযান এই অঞ্চলে স¤প্রসারণ করছে।

সূত্র: বিবিসি, আলজাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com