সোমবার, ২২ Jun ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করণের সিনেমায় রণবীর-দীপিকা!

বলিউডের অন্যতম মুখ করণ জোহর। চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি উপস্থাপক হিসেবেও অনেক খ্যাতি রয়েছে তারা। যদিও মাঝখানে তার সঞ্চালনায় বহুল জনপ্রিয় সেলিব্রিটি শো ‘কফি উইথ করণ’ মাঝখানে বন্ধ ছিল কিছুদিন। বিরতির পর ‘কফি উইথ করণ’র অষ্টম সিজন নিয়ে প্রত্যাবর্তন করেন তিনি। নতুন সিজনের প্রথম পর্বেই করণের আমন্ত্রণে হাজির হন বলিউডের এই সময়ের প্রভাবশালী জুটি এবং সেইসঙ্গে সফল তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়–কোন। প্রথম এপিসোডে রণবীর সিং ও দীপিকা পাড়–কোনকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন করণ। শুধু উপস্থিতিতেই নয়, প্রথম এপিসোডেই একের পর এক চমক দেখান রণবীর ও দীপিকা।

করণের কফির আড্ডায় তাদের প্রেমের গল্প এবং অতীত জীবনের সংগ্রামও শেয়ার করেন এই জুটি। সেই সঙ্গে ২০১৮ সালের বিয়ের ভিডিও প্রকাশ্যে আনেন তারা। করণ জোহরের শোতে এই দম্পতির প্রথম যৌথ উপস্থিতি ছিল। দীপিকা ‘র‌্যাপিড ফায়ার’ রাউন্ডে ৭৩ শতাংশ দর্শক ভোট পেয়ে জিতেছেন।

‘কফি উইথ করণ’-এর আটতম সিজনের প্রথম পর্বে নতুন সব চমকের মাঝে ভক্তদের জন্যও বেশ বড় চমক রাখলেন করণ জোহর। একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের আশাও ব্যক্ত করেছেন এই নির্মাতা। আর সেই সিনেমার তারকা লিস্টে নাম রাখলেন রণবীর সিং, দীপিকা পাড়–কোন ও রণবীর কাপুরের। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সালের চলচ্চিত্র ‘সঙ্গম’-এর রিমেক করার ইঙ্গিত দিলেন করণ। আর তাতে লিড রোলে দীপিকার সঙ্গে থাকছেন তার সাবেক প্রেমিক ও বর্তমান স্বামী। দুই রণবীরের সঙ্গে দীপিকাকে দেখার ইচ্ছাটা বহুদিন ধরেই দর্শক-অনুরাগীদের।

কফির আড্ডায় করণ জোহর জানিয়ে দিলেন, শিগগিরই রাজ কাপুরের ‘সঙ্গম’ সিনেমার রিমেক করতে চলেছেন। সেই সঙ্গে করণ জানিয়েছেন, এই ছবিতে অভিনয় করবেন রণবীর সিং, রণবীর কাপুর ও দীপিকা পাড়–কান। এই তিনজনকে নিয়ে, ত্রিকোণ প্রেমের গল্প বলতে চান করণ। এ জন্য করণ বেছে নিয়েছেন রাজ কাপুরের ‘সঙ্গম’কে। এদিকে ছবির গল্প শুনেই একেবারে রাজি দীপিকা ও রণবীর সিং। সত্যিই সিনেমাটি তৈরি করবেন কিনা করণ, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য শেয়ার করেননি। তবে দর্শকদের প্রত্যাশা, এই তিন তারকাকে এক ফ্রেমে দেখার ইচ্ছাটা হয়তো করণের হাত ধরেই পূরণ হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com