সোমবার, ২২ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাতান্নতে জুলিয়া রবার্টস

বিশ্বজুড়ে সমাদৃত একাধিক অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী জুলিয়া রবার্টস। যদিও নাম বললেই বাড়তি কোনো বিশেষণের প্রয়োজন পড়ে না তার নামের সঙ্গে। আজ পা রাখলেন জীবনের ৫৭তম বছরে। ১৯৬৭ সালের এই দিনে (২৮ অক্টোবর) আমেরিকায় জন্মগ্রহণ করেন বহুমাত্রিক প্রতিভার এ তারকা। অসংখ্য হিট সিনেমার উপহার দেওয়া জুলিয়া রবার্টস এখন আর আগের মতো অভিনয় করেন না।

১৯৯০ সালে রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘প্রেটি ওম্যান’-এ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় আলোচনায় আসের জুলিয়া রবার্টস। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী প্রায় ৪৬৪ মিলিয়ন ডলার আয় করে। ‘স্টিল ম্যাগনোলিয়াস’ ও ‘প্রেটি ওম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত হন। এরিন ব্রোকোভিচ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০১ সালে জুলিয়া রবার্টস অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ফর বেস্ট অ্যাকট্র্রেস অর্জন করেন। এছাড়া জুলিয়া রবার্টস অভিনীত ‘মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং’, ‘মিস্টিক পিজা’, ‘রানওয়ে ব্রাইড’, ‘ভ্যালেনটাইনস ডে’, ‘ওশেনস ইলেভেন’, ‘নটিং হিল’, ‘দ্য পেলিক্যান ব্রিফ’ এবং ‘টুয়েলভ’ চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী ২ দশমিক ৪ বিলিয়ন ডলারেরও অধিক আয়ের মাধ্যমে বাণিজ্যিক সাফল্য অর্জন করে। তিনি হলিউডের অন্যতম বাণিজ্যিকভাবে সফল অভিনেত্রী।

২০০২ থেকে ২০০৬ পর্যন্ত জুলিয়া রবার্টস ছিলেন হলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। ‘প্রেটি ওম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে ৩০ লাখ ডলার পেয়েছিলেন। ‘মোনালিসা স্মাইল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন ২৫ মিলিয়ন ডলার। ২০০৭ সাল নাগাদ তার মোট আয়ের পরিমাণ ১৪০ মিলিয়ন ডলার। জুলিয়া রবার্টসই প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বখ্যাত ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পান। পিপল ম্যাগাজিন হ্যালি বেরির পাশাপাশি তাকে ১১ বার বিশ্বের সেরা ৫০ সুন্দরীদের অন্যতম বলে অভিহিত করেছে। লেডিস হোম জার্নাল তাকে যুক্তরাষ্ট্রের ১১তম ক্ষমতাশীন ও প্রভাবশালী নারী হিসেবে আখ্যায়িত করেছে। এক্ষেত্রে কন্ডোলিৎসা রাইস এবং ফার্স্ট লেডি লরা বুশ জুলিয়া রবার্টসেরও পেছনে স্থান পান। এই মার্কিন তারকা একজন সফল প্রযোজকও বটে। ‘রেড ওম ফিল্ম’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com