বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লক্ষ্ণৌতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আজ রোববার লক্ষ্ণৌতে ভারতের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছে।

টস জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘আমরা নিজেদের প্রতি অবিচার করেছি। ভারতের বিপক্ষে ভরা স্টেডিয়ামে খেলাটা দারুণ হবে। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। আমরা একটি টিম নিয়ে নামছি।’

এদিকে, ব্যাট পেয়ে খুশি ভারতীয় দলনায়ক রোহিত শর্মা বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

চলতি বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল ভারতের সামনে আজ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ। আর ইংলিশরা চাইবে সেমিফাইনালের নিবু নিবু জ্বলা স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে।

পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১০ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে টেবিলের দুইয়ে অবস্থান করছে ভারত। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আজ জিতলে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের চূড়ায় উঠবে রোহিত শর্মার দল। তিন ও চারে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের চারটিতেই হারা ইংল্যান্ড ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নকআউট পর্বে যেতে পারেনি, এমন নজির আছে মাত্র দুবার—১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও ১৯৯৯ সালে শ্রীলংকা। এবার কি তাদের দলে নাম লেখাবে ইংল্যান্ড?

ওয়ানডে বিশ্বকাপে দু’দলের মধ্যে আটবারের লড়াইয়ে ইংল্যান্ড চারটি ও ভারত তিনটিতে জিতেছে। একটি ম্যাচ টাই হয়। ২০১৯ সালে সর্বশেষ লড়াইয়ে ৩১ রানের জয় পায় ইংলিশরা।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com