সোমবার, ২২ Jun ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যে কারণে উচ্ছ্বসিত মিথিলা

দুই বাংলার নন্দিত অভিনেত্রী। টিভি নাটক, সিনেমার ক্যারিয়ারে সুবর্ণ সময় পার করছেন। বিশেষ করে স্বামী-সন্তানকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। কিছুদিন আগে অবশ্য বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় সৃজিত ও মিথিলা দম্পত্তি সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিপুল সমালোচনা। তবে সেসব আলোচনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এই যুগল।

মিথিলা জানিয়েছিলেন, এসব কিছুই গুজব। বিষয়গুলো নিয়ে আলোচনার কোনো ইচ্ছা নেই তার। সৃজিতও তার ব্যক্তিগত বিষয় নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে দিব্যি সংসার করে যাচ্ছেন তিনি।

অতি সম্প্রতি তাদের জীবনের আকাশে মেঘের মাঝে এক টুকরো চাঁদ উঁকি দিচ্ছে। চোখের সামনে দিগন্ত বিস্তত সমুদ্র। চাঁদের আলোয় আলোকিত চারপাশ। এমনই এক পরিবেশে মেয়ের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন ওপার বাংলার অন্যতম পরিচালক সৃজিত মুখার্জি। পুরো পূজাটাই কলকাতার বাইরে কাটিয়েছেন এই পরিচালক। যদিও পূজাতেই মুক্তি পেয়েছে তার পরিচালিত সিনেমা ‘দশম অবতার’। বক্স অফিসে রমরমা ব্যবসাও করছে সিনেমাটি।

অপরদিকে পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন এই পরিচালক। স্ত্রী রফিয়াদ রশিদ মিথিলা, মেয়ে আয়রাকে নিয়ে বর্তমানে আমেরিকায় আছেন তিনি। সেখানে বিভিন্ন জায়গায় ঘুরছেন। মেয়েকে নিয়ে এমনই এক দিনের একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। ছবিটি তুলে দিয়েছেন মিথিলা। সেই ছবিটি পোস্ট করে সৃজিত লেখেন, তুমি আর আমি এমন একটা যাত্রা শুরু করেছি, যেখান থেকে আর কোথাও যাওয়ার নেই। অভিনেত্রী মিথিলা ও অভিনেতা তাহসানের মেয়ে আয়রা। কিন্তু সৃজিতও তার ভীষণ প্রিয়। কাজের ফাঁকে যেটুকু সময় পান সবটুকুই মেয়ের জন্য বরাদ্দ রাখেন সৃজিত। রাতে গল্প শোনানো থেকে ওর ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোও পূরণ করা সৃজিতের তালিকায় সবার প্রথমে থাকে। তাই মেয়ের পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে গেছেন পরিচালক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com