শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বিএনপির সংঘর্ষে দুই প্রতিষ্ঠানের ৯২ লাখ টাকার ক্ষতি

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে হওয়া সহিংসতায় দুটি প্রতিষ্ঠানের ৯২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠান দুটি মামলা করেছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের নাম বাওয়ানী জুট মিলস লিমিটেড, অন্যটি এস আলম সার্ভিসেস লিমিটেড। শাহজাহানপুর থানা পুলিশের পাশাপাশি প্রতিষ্ঠান দুটি গতকাল মামলা করে।

এস আলম সার্ভিসেসের পক্ষে মামলাটি করেন প্রতিষ্ঠানটির ঢাকা বিভাগীয় ইনচার্জ জাকির হোসেন। এজাহারে তিনি উল্লেখ করেন, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে কমলাপুর রেলস্টেশন-সংলগ্ন বটতলা ৬০ নং বাস কাউন্টারের সামনে যাত্রী ওঠানোর সময় বিএনপি ও জামায়াতের ৯০-১০০ জন বাসটি ভাংচুর করে। সে সময় তারা বাসের চালক জাকির হোসেনকে মারধর করে বাস থেকে নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। বাসটি পুড়ে আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষতি হয়।

এর বাইরে সংঘর্ষের সময় পুলিশের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। পাশাপাশি থানার প্যাট্রোল কেবিন গাড়ির ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়। এএসআই সাইফুল ইসলামের নামে ইস্যু করা ব্রাজিলের তৈরি তাড়াশ পিস্তলের ১০ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন ছিনতাই হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com