সোমবার, ২২ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কেমন নারী পছন্দ, জানালেন কার্তিক আরিয়ান

বলিউডের এই মুহূর্তের আলোচিত অভিনেতা তিনি। অসংখ্য মেয়ের হৃদয়ে ঝড়ের কারণ তিনি। তিনি নতুন প্রজন্মের অভিনেতা কার্তিক আরিয়ান।

জাহ্নবী কাপুর থেকে শুরু করে সারা আলি খান প্রত্যেকের সঙ্গেই সম্পর্কে নাম জড়িয়েছে কার্তিকের। সারা আলি খানের সঙ্গে সম্পর্কে থাকার সময় খবরের শিরোনাম হতেন বারবার।

সারার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিছুদিন একাই ছিলেন তিনি। সম্প্রতি কার্তিক ‘ফ্রেডি’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ওটিটি অ্যাওয়ার্ডসে। একটি টেলিভিশনের টক শোতে কার্তিককে জিজ্ঞেস করা হয়েছিল কী পছন্দ তাঁর।

কী ধরনের মেয়েকে প্রেমিকা হিসেবে পছন্দ কর্তিক আরিয়ানের? এই প্রশ্নের উত্তর শুনতে চান তাঁর ভক্তরাও। বিশেষ করে নারীরা উন্মুখ হয়ে থাকেন কার্তিক কেমনমেয়ে পছন্দ করেন।  এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় কার্তিক বলেছেন, কারিনা কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়ার গুণ রয়েছে- এমন মেয়েকেই তিনি পছন্দ করেন। সে রকম কাউকে পেলে তিনি তাঁকেই তাঁর প্রেমিকা বানাবেন বা সম্পর্কে জড়াবেন।

কার্তিক আরিয়ানের নারী ভক্তের সংখ্যা কম নয়। উপমহাদেশের অনেক মেয়েই তাঁর জন্য পাগল। প্রতিনিয়ত তাঁর বাড়ির সামনে নারীদের ভিড় জমে। কার্তিকও কাউকে ফিরিয়ে দেন না। তাঁদের সঙ্গে দেখা করতে নেমে আসেন বাড়ির নিচে। অনেকটা তাঁদেরকেই জানানো কার্তিকের কেমন প্রেমিকা পছন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com