সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাহরুখকে শুভেচ্ছা জানাতে এসে চুরি গেল ৩০টি মোবাইল

শাহরুখ খানের জন্মদিনে তার বাংলো মান্নাতের সামনে প্রতি বছরই তুমুল ভিড় জমে। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের বছরে এতটাই বাড়াবাড়ি ছিল যে হুড়োহুড়ি থামাতে লাঠি চালাতে হয় পুলিশকে। আর এ সুযোগে চুরি হয়েছে কমপক্ষে ৩০টি মোবাইল। খবর হিন্দুস্তান টাইমস।

গত ২ নভেম্বর ছিল কিং খানের জন্মদিন। ওই দিন প্রথম প্রহর থেকে উৎসবে মাতেন সারা বিশ্বের ভক্তরা। প্রিয় তারকার ৫৮তম জন্মদিন পালন করেছেন নানা আয়োজনে।

জন্মদিন উপলক্ষে মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ছিল শাহরুখ ভক্তদের লম্বা লাইন। হাজার হাজার অনুরাগী ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তারকাকে এক ঝলক দেখার উদ্দেশ্যে ভারতের নানান প্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন মান্নাতের বাইরে।

এত ঠেলাঠেলির চাপে ঘটে গেল বিপত্তি। ভক্তদের পকেট থেকে চুরি গেল ৩০টি ফোন। পরে ২৩ বছর বয়সী আরবাজ খান যান পুলিশে অভিযোগ জানাতে, তখন জানতে পারেন, আরও ১৫ জন এরই মধ্যে মান্নাতের সামনে থেকে ফোন চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেছেন। এখন চুরি যাওয়া ফোন উদ্ধারে চলছে অনুসন্ধান।

গত বুধবার মধ্যরাতে অল ব্ল্যাক লুকে ভক্তদের দেখা দেন শাহরুখ। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে দুই হাত খুলে শাহরুখ দাঁড়ালেন মান্নাতের ব্যালকনিতে। পরের দিনও ভক্তদের সঙ্গে সময় কাটান শাহরুখ। মান্নাতে দর্শন দেয়ার পাশাপাশি ফ্যান ইভেন্টে অংশ নেন।

হাজার কোটির মাইলফলক পার করা পাঠান, জওয়ানের পর ডিসেম্বরে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’। পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। অবশ্য এর আগে ক্যামিও রোলে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় ধরা দেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com