সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অশান্তিতে ঐশ্বর্য রাই

প্রভাবশালী বলিউড তারকা পরিবারের ঘরণী আরেক আলোচিত সুন্দরী ঐশ্বর্য রাই। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির শাহেন শাহ খ্যাত অমিতাভ বচ্চনের সন্তান তারকা সন্তান অভিষেকের সঙ্গে বিয়ে হওয়ার পর সাবেক এই মিস ইউনিভার্স নিজের নামের সঙ্গে বচ্চন যোগ করেন।

বলিউডের অন্যতম তারকা দম্পতি অভিষেক-ঐশ্বর্য রাই বচ্চন। ২০০৭ সালে অনেকটা ধুমধাম করে বিয়ে করেন তারা। দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে আছেন আলোচিত এই যুগল। গত দেড় দশকের বেশি সময়ে একাধিকবার বিচ্ছেদ গুঞ্জনে শিরোনামে এসেছেন এই তারকা দম্পতি।

এবার বলিপাড়ার অন্যতম নামজাদা বচ্চন পরিবারের অভ্যন্তরে ভাঙনের আঁচ। বচ্চন পরিবারের সদস্যদের নাকি একে অপরের সঙ্গে বনিবনা হচ্ছে না একেবারেই। গুঞ্জন রয়েছে বিয়ের পর থেকেই শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি বনিবনা হয় না ঐশ্বর্যর! যদিও জনসমক্ষে কখনও সেই জল্পনার প্রমাণ মেলেনি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির পাশেই দেখা যায় ঐশ্বর্যকে।

সম্প্রতি আরও প্রগাঢ় হচ্ছে সংসারের সঙ্গে ঐশ্বর্যর দূরত্বের সেই গুঞ্জন। যা আরও স্পষ্ট হয়েছে ঐশ্বর্যর জন্মদিনকে ঘিরে। ১ নভেম্বর ৫০ পেরিয়ে একান্নতে পা রেখেছেন এই অভিনেত্রী। গত কয়েক বছরের মতো এবারের জন্মদিনটি অনেকটাই সাধারণভাবে পালন করেছেন তিনি। এদিন ঐশ্বর্যর পাশে ছিলেন না স্বামী অভিষেক বচ্চনও! অভিনেত্রীর জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে কেবলমাত্র ‘শুভ জন্মদিন’ বলে দায় সেরেছেন অভিষেক বচ্চন। এজন্য হতাশ হতে হয়েছে তার অনুরাগীদের।

এদিকে সেই গুঞ্জনের রীতিমতো ঘি ঢেলে দিয়েছেন অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা। গত ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিনে দাদুকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন অমিতাভের নাতনি নব্যা নন্দা। আরাধ্যা, অগস্ত্য, অমিতাভ ও জয়ার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন নব্যা। নব্যার তোলা ওই ছবি পোস্ট করে দাদুকে জন্মদিনের শুভেচ্ছা জানান শ্বেতা।

অন্যদিকে, শ্বশুরকে ৮১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ওই একই ছবি ব্যবহার করেন ঐশ্বর্য রাই। তবে তার পোস্ট করা ছবিতে ছিলেন না নব্যা, অগস্ত্য ও জয়া। শুধু আরাধ্যা ও অমিতাভের ছবি পোস্ট করে শ্বশুরকে জন্মদিনের শুভেচ্ছা জানান ঐশ্বর্য রাই। উভয় পক্ষের এমন আচরণে বিচ্ছেদ গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। তবে কী সত্যিই সংসার ভাঙছে অভিষেক-ঐশ্বর্যর? এমন কৌতূহল নেটনাগরিকদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com