শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

মূল্যস্ফীতি ‘‌বল্গাহীন’নয়: পরিকল্পনামন্ত্রী

মূল্যস্ফীতি বৃদ্ধির গতি কম দাবি করে এটি বল্গাহীন নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। তিনি বলেন, মানুষের কষ্ট হচ্ছে তবে এটি ভয়ের বিষয় নয়। সামনের মাসে এটি কমে আসবে বলেও মনে করছেন তিনি। এদিকে চলতি অর্থবছরের অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতির নতুন রেকর্ড তৈরি হয়েছে। অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় ১২ দশমিক ৫৬ শতাংশে। যা গত আগস্টে ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ।  এটি ২০১২ সালের পর সর্বোচ্চ।

সোমবার ( ৬ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান  ব্যুরো(বিবিএস) থেকে প্রকাশিত মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। আর গত মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ।

এ বিষয়ে পরিকল্পমন্ত্রী বলেন, খাদ্য মূল্যস্ফীতির কারণে সার্বিক মূল্যস্ফীতিও বেড়ে গেছে। তবে অর্থনীতির ভাষায় এটা রান এওয়ে বা বল্গাহীন নয়। তবে এ বৃদ্ধির পিছনে সম্প্রতি ডিম এবং আলুর দাম বৃদ্ধির প্রভাব রয়েছে বলেন তিনি।

আগামী মাসে এটি কমে আসবে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, অগ্রহায়ণ মাসে ধান কাটা শুরু হবে। তখন চাইলের দাম কমে আসবে। আবার ডিম আমদানি হওয়ায় ডিমের দামও কমে আসবে। আর শীতে সবজির দাম কমবে জানিয়ে সামনের মাসে মূল্যস্ফীতি কমবে বলছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com