বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সেমিফাইনালে যে ৪ দল

সব জটিল হিসেব-নিকেশ শেষ করে চূড়ান্ত হলো ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ। পাকিস্তানের সম্ভাবনা টিকে ছিল শুধু কাগজে কলমে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের ৩৩৮ রানের লক্ষ্য টপকাতে হতো মাত্র ৪০ বলে। স্বাভাবিকভাবেই তাই পাকিস্তান ব্যাটিংয়ে নামার আগেই চূড়ান্ত হয়ে যায় বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ।

লিগপর্বে বাকি আছে আর এক ম্যাচ। যেখানে শীর্ষে থাকা ভারত মুখোমুখি হবে তলানিতে থাকা নেদারল্যান্ডের সঙ্গে। যে ম্যাচে ভারত হেরে গেলেও বদলাবে না শীর্ষ চার দলের অবস্থান। লিগ পর্বের ৪৫ ম্যাচ শেষে সেরা চারেই থাকবে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গেল আসরেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল তারা। সেবার ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে গিয়েছিল নিউজিল্যান্ড। এবার তাই অনেকটা প্রতিশোধের মিশনেই মাঠে নামবে ভারত।

দ্বিতীয় সেমিফাইনালে পরদিন ১৬ নভেম্বর কলকাতায় ১৬ বছর পর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ বিশ্বকাপের সেমিফাইনালে লড়েছিল ২০০৭ সালে। তখন প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে ফাইনাল খেলেছিল অজিরা।

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ। লিগ পর্বের কোনো ম্যাচে রিজার্ভ ডে না থাকলেও সেমিফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃষ্টি বা অন্য কোনো কারণে ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কা থাকলে তা নেওয়া হবে রিজার্ভ ডে-তে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com