রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়নে আবারো আ. লীগকে নির্বাচিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

শনিবার (১১ নভেম্বর) বিকালে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের মাঠে মহেশখালী আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, আজকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় তুলে এনেছে। যেটার বাস্তবায়ন করতে হবে। আর এটা বাস্তবায়ন করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই জয়ী করতে হবে।

তিনি বলেন, এটা আওয়ামী লীগই পারবে অন্য কেউ পারবে না। কারণ, বিএনপি-জামায়াতের কোনো দেশপ্রেম বা মানুষের প্রতিও কোনো দায়িত্ববোধ নেই।

আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এবং মানুষের জন্য কাজ করে, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আর অন্য একটি দল আছে এরা মানুষের সম্পদ লুটে খায়। এরা খুন, হত্যা, বোমাবাজি, গ্রেনেড হামলা, অর্থপাচার, অস্ত্র চোরাকারবারি-এগুলোই জানে। মানুষের কল্যাণে তারা কাজ করতে জানে না।

তিনি বলেন, বিগত ১৫ বছরে সরকার দেশের যে উন্নয়ন করেছে তা নবীন প্রজন্মের অনেকেই বুঝবে না কারণ তারা দেখেনি, কোন দুরবস্থা থেকে বাংলাদেশ আজকের সম্মানজনক অবস্থানে এসেছে। আজকে বাংলাদেশ বদলে যাওয়া এক দেশ, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে।

প্রধানমন্ত্রী জনগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই আমরা ক্ষমতায় আছি।

তিনি বলেন, আগামীতে নির্বাচন, সেই নির্বাচনেও আমি চাইব নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আপনাদের সেবা করার ও যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো শেষ করার সুযোগ দেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com