সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার শুভর নায়িকা কলকাতার সোহিনী

সুসময় পার করছেন হালের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। ‘মুজিব’ দিয়ে ইতিমধ্যে দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন, দু হাতে কুড়োচ্ছেন ভালোবাসা। এরমধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন, যা নতুন বছরে শুরু হতে যাচ্ছে। এবার নতুন খবর হলো- বড় পর্দা দাপিয়ে ফের ওয়েবে আসছেন এই নায়ক। অভিনয় করতে যাচ্ছেন নতুন সিরিজে।

সিরিজটির নাম ‘লহু’। ‘কিশমিশ’, ‘দিলখুশ’ খ্যাত কলকাতার রাহুল মুখার্জির পরিচালনায় এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার ওটিটি কুইন সোহিনী সরকার। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হবে সিরিজটির।

এ বিষয়ে আরিফিন শুভ বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের বিষয়। সেটা শুধু আমার জন্য নয়, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন তাদের জন্যেও এক্সসাইটমেন্টের যে পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই পরিচালক, প্রযোজক ও প্ল্যাটফর্মকে যারা ভালো ভালো কাজের সুযোগ দিচ্ছেন। আর সর্বোপরি আমার দর্শকের প্রতি ভালোবাসা, তাদের দোয়া ও সাপোর্টের জন্য।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com