মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ডেঙ্গুতে আরো ৮ মৃত্যু, নতুন রোগী ১৪২৯

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৪২৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০২ এবং ঢাকার বাইরের এক হাজার এক হাজার ১২৭ জন। এনিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৫৫৮ জন।

অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৯৮ হাজার ৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৪ হাজার ৮৭৮ জন আর ঢাকার বাইরের এক লাখ ৯৩ হাজার ২১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৬১৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৪৭ জন এবং ঢাকার বাইরের এক হাজার ২৭১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৯১ হাজার ৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ২ হাজার ৫৩১ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৮৮ হাজার ৪৭৭ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার বাসিন্দা পাঁচজন আর ঢাকার বাইরের তিনজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com