বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই শক্তিধর অস্ট্রেলিয়াকে মোকাবিলা করেছে বাংলাদেশ দল। তাদের ঘরের মাঠে বাংলাদেশের ফলাফলটা যে ভালো হবে না সেটা অনুমেয়ই ছিল। নিজেদের থেকে ১৫৬ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন জামাল ভূঁইয়ারা সেটাই ছিল দেখার বিষয়। চেষ্টার কমতি রাখেননি ক্যাবরেরার শিষ্যরা, তবে র‌্যাংকিংয়ের পার্থক্যটা স্পষ্ট হয়েই ধরা দিয়েছিল মাঠে। বৃহস্পতিবার মেলবোর্নের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাদের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে বিশ্বনাথ-তারিকদের।

প্রথমার্ধেই অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে বাংলাদেশকে। শারীরিক উচ্চতা, সেট পিস ও স্কিলের সুবিধা নিয়ে সকারুসরা বাংলাদেশ দলকে চাপে ফেলে শুরুতেই। ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটের মাথাতেই লিড নেয় স্বাগতিকরা।

ক্রেগ গুডউইনের ফ্রি-কিকে হ্যারি সাটার লাফিয়ে উঠে হেড করে জাল কাঁপিয়েছেন। সাড়ে ৬ ফুট উচ্চতার ডিফেন্ডারের সঙ্গে সেঁটে থাকা তারিক কাজী কিছুই করতে পারেননি (১-০)। বাংলাদেশ পুরো অর্ধে তিন থেকে চারবার প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে গেছে। একবার তো সুযোগও তৈরি করেছিল। ১০ মিনিটে রাকিব বক্সে ঢুকে শট নিলেও তা পোস্টের বাইরে জাল কাঁপিয়েছে এক ডিফেন্ডারের বাধার মুখে। তার পর শুধু অস্ট্রেলিয়ার আধিপত্য দেখা গেছে। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। সতীর্থের নিচু ক্রসে ফাঁকায় পোস্টের সামনে থেকে আলতো করে প্লেসিং করে জালে বল পাঠিয়ে দেন বোরেল্লো (২-০)। ২৬ মিনিটে আরও একটি গোল আদায় করে নিতে চেষ্টা করেছিলেন এই ফুটবলার। তবে তার জোড়ালো হেড দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করে দলকে রক্ষা করেছেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা। ৩৩ মিনিটে আরেকটি সুযোগ ছিল অস্ট্রেলিয়ার কর্নারে ইয়ানো বাক্কাসের হেড অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে গেছে। বেশ কয়েকটি সুযোগ মিসের পর ৩৮ মিনিটে স্বাগতিকরা আবারও এগিয়ে যায়। সতীর্থের তুলে দেওয়া বলে দীর্ঘদেহী মিচেল ডিউক জায়গায় দাঁড়িয়ে হেড করে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেছেন (৩-০)। ৪০ মিনিটে বাংলাদেশ আবারও পরাস্ত হয়েছে।

বোরেল্লোর শট পোস্টের নিচে লেগে ফিরে আসে। ফিরতি বলে ডিউক আলতো শটে গোল করেন (৪-০)। চার গোলে পিছিয়ে থেকে বিশ্রামে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলতে থাকে অস্ট্রেলিয়া। এই অর্ধটা ছিল শুধুই ম্যাকলারেনময়। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে ৩টি গোল আদায় করে নেন অস্ট্রেলিয়ার এই ফরোয়ার্ড। ৪৯ মিনিটে বা প্রান্ত থেকে সতীর্থর বাড়িয়ে দেওয়া বল পোস্টের কাছ থেকেই জালে ঠেলে দেন ম্যাকলারেন (৫-০)। ৭০ মিনিটে আরও একবার বাংলাদেশের জাল কাঁপায় অস্ট্রেলিয়া। বাঁ প্রান্ত থেকে অস্ট্রেলিয়ার এক ফুটবলারের শট ফিরিয়ে দেন মিতুল। তবে দলকে বিপদমুক্ত করতে পারেননি। পাশেই দাঁড়িয়ে থাকা সুযোগ সন্ধানী ম্যাকলারেন বল পেয়ে যান এবং সুযোগটা কাজেও লাগান, দারুণ শটে বল জড়িয়ে দেন জালে (৬-০)। ৮৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাকলারেন। ডান প্রান্ত থেকে মিলারের বাড়িয়ে দেওয়া বল আলতো ছোঁয়ায় জালে পাঠিয়ে গোল আদায় করে নেন এই ফুটবলার (৭-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের পরের ম্যাচটি ঘরের মাঠে। আগামী ২১ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনাতে লেবাননের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com