রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাকিয়া রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান নির্বাচিত

জাকিয়া রউফ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫০৮তম সভায় ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দেশের বেসরকারি ব্যবসায়িক খাতে তাঁর রয়েছে সুদীর্ঘ ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা। শুরু থেকেই তিনি দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী র‌্যাংগস গ্রুপের একাধিক সহযোগী প্রতিষ্ঠানে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত।

বর্তমানে তিনি সী রিসোর্সেস গ্রুপ, র‌্যাংগস্ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, র‌্যাংকস্ কনস্ট্রাকশন লিমিটেড, র‌্যাংকস্ এগ্রো ইন্ডাস্টিজ লিমিটেড এবং জেন ন্যাচারাল লিমিটেডের চেয়ারম্যান, একই সাথে তিনি র‌্যাংকস্ রিয়েল এস্টেট লিমিটেড এবং র‌্যাংকস্ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি র‌্যাংগস্ লিমিটেড, র‌্যাংগস্ মটরস্ লিমিটেড, র‌্যাংগস্ প্রপার্টিজ লিমিটেড, র‌্যানকন অটোস লিমিটেড, র‌্যাংকস্ ইন্টেরিয়র লিমিটেড, র‌্যাংকস্ অ্যাপ্লায়েন্স লিমিটেড সহ র‌্যাংগস্ গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com