রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৪৩ দেশে তামাক কোম্পানির হস্তক্ষেপ থেকে নীতি রক্ষা প্রচেষ্টার অবনতি

বিশ্বের ৯০টি দেশের তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক প্রকাশ করেছে স্টপ ও গ্লোবাল সেন্টার ফর গুড গভর্নেন্স ইন টোব্যাকো কন্ট্রোল (জিজিটিসি)। এই সূচকে তামাক কোম্পানিগুলোর কূটকৌশল উন্মোচন করা হয়েছে যার মধ্যে অন্যতম: ইলেকট্রনিক পণ্য (ই-সিগারেট, ভেপ, এইচটিটিপি ইত্যাদি) প্রচারণা ও তামাকের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতি লুকানো।

বৈশ্বিক তামাক হস্তক্ষেপ সূচক ২০২৩ এ বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ধারাবাহিকভাবে তামাক কোম্পানির প্রভাবের সম্মুখীন যা তামাক ব্যবহার সীমিত করার চেষ্টাকে বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (ডব্লিউএইচও এফসিটিসি) এর আর্টিকেল ৫.৩ অনুযায়ী তামাক শিল্প হতে নীতি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা যথেষ্ট ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে।

বৈশ্বিক তামাক হস্তক্ষেপ সূচক ২০২৩ নতুন প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের প্রতিবেদনে স্থান পাওয়া ৮০ দেশের অর্ধেকের বেশির (৪৩) স্কোরে অবনতি ঘটেছে, আর স্কোরে উন্নতি হয়েছে ২৯ টি দেশের।

ওই প্রতিবেদন অনুযায়ী, ওই তামাক কোম্পানির  প্রচেষ্টায় থাকা শীর্ষ দেশের মধ্যে রয়েছে  ব্রুনেই দারুসসালাম, নিউজিল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড ও বতসোয়ানা। এছাড়া এই তালিকায় নিচের দিকে থাকা দেশের মধ্যে রয়েছে ডোমিনিকান রিপাবলিক, সুইজারল্যান্ড, জাপান ও ইন্দোনেশিয়া। এছাড়া তালিকায় আগের চেয়ে ভালো অবস্থানে এসেছে ইউক্রেন, বতসোয়ানা, বুরকিনা ফাসো ও ইথিওপিয়ার।

প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশ,বসনিয়া ও হারজেগোভিনা, ভারত, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, জর্ডান, মাদাগাস্কার, শ্রীলংকা ও জাম্বিয়াসহ ১০টি দেশের স্থানীয় বা জাতীয় সরকার তামাক শিল্পের সঙ্গে সম্পর্কিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশীদার হয়েছে।

এ বিষয়ে গ্লোবাল সেন্টার ফর গুড গভার্নেন্স ইন টোব্যাকো কন্ট্রোল এর বৈশ্বিক গবেষণা ও অ্যাডভোকেসি প্রধান, স্টপের অন্যতম অংশীদার এবং এই সূচকের শীর্ষ প্রণেতা মেরি আসুন্তা বলেন, ‘তামাক নিয়ন্ত্রণে সরকারের আন্তরিক প্রচেষ্টার সবচেয়ে বড় অন্তরায় খোদ তামাক কোম্পানি। এই প্রতিবেদন বলছে যে, আত্মতুষ্টির কোনো স্থান নেই। তামাক কোম্পানির হস্তক্ষেপ থামানোর মূল চাবিকাঠি সরকারের হাতে। তাদের অবশ্যই আর্টিকেল ৫.৩ এর সদ্ব্যবহার করতে হবে। যা প্রতি বছর ৮০ লাখ তামাক সৃষ্ট মৃত্যু প্রতিরোধের ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণে তাদের উজ্জীবিত করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com