বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সৌরভ গাঙ্গুলী পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে নিয়োগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ২০১২ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছিলেন মমতা ব্যানার্জী।

এবার সৌরভ গাঙ্গুলীকে নিয়োগ দেওয়ায় ফলে শাহরুখ খান এই ভূমিকায় থাকবেন কিনা স্পষ্ট নয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (বিজিবিএস) এর সপ্তম বার্ষীকিতে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেন।

সৌরভ গাঙ্গুলীকে বছরের শুরুতে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সৌরভ গাঙ্গুলী তরুণ প্রজন্মের আইকন। আমি তাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বোর্ডে আনতে চাই।

শ্রোতাদের হাততালির মধ্যে গাঙ্গুলী প্রস্তাবটি প্রত্যাখ্যান করেননি। যে কারণে মমতা ব্যানার্জী আনন্দ প্রকাশ করে সৌরভকে প্রত্যাখ্যান না করার আহ্বান জানান।

সৌরভ গাঙ্গুলী বলেন, আমি সফল ব্যক্তিদের মধ্যে থাকতে পেরে সম্মানিত বোধ করছি। এই শীর্ষ সম্মেলনে আমাকে আমন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com