সোমবার, ২২ Jun ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
হুমায়ূন আহমেদ ‘আমার আছে জল’ চলচ্চিত্র নির্মণ করবেন। সেখানে ফটোগ্রাফার চরিত্রে অভিনয়ের জন্য মাহফুজকে নির্বাচন করলেন। কিন্তু মাহফুজ সরে দাঁড়ালেন। এরপর চিত্রনায়ক রিয়াজকে ঠিক করলেন। রিয়াজ রাজি হলেন, কিন্তু পরে শিডিউল জটিলতার কারণে ফোন করে জানালেন তিনি কাজটা করতে পারছেন না। হুমায়ূন আহমেদ এটাকে মহাবিপদ সংকেত ১০ নম্বর উল্লেখ করলেন। কারণ তিনি বেশ বেকায়দায় পড়েছেন। সে সময় এগিয়ে এলেন চিত্রনায়ক ফেরদৌস।
লিখতে গিয়ে হুমায়ূন আহমেদ জানান একদিন শুটিংসেটে ভুল করে ফেরদৌসের চেয়ারে বসে পড়েছিলেন এবং আরাম পেয়েছিলেন। এটা ফেরদৌস দেখতে পেয়েছিলেন এবং স্ত্রীকে ফোন করে লন্ডন থেকে একই রকম চেয়ার এনে হুমায়ূন আহমেদকে দেন। বিষয়টিতে আবেগতাড়িত হয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক তার গ্রন্থে লিখেছেন, ‘মনে হলো সে আমার অভিনেতা না, সে আমারই ছেলে। বাবার কষ্ট দেখে দূরদেশ থেকে একটি চেয়ার আনিয়েছে।’