সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাহরুখের ‘ডাঙ্কি’ মুক্তির আগেই হিট

বলিউড বাদশাহ শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জাওয়ান’ সিনেমার বাজেট ছিল যেখানে ৩০০ কোটি, সেখানে একই নায়কের পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’র বাজেট নাকি মাত্র ৮৫ কোটি! শুনতে অবাক লাগলেও ঠিক এই বাজেটেই নির্মাণ করা হয়েছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখের এই ছবিটি। যে সিনেমার জন্য শাহরুখ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র ২৮ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও পিঙ্কভিলার তথ্যানুসারে, শাহরুখের সর্বশেষ ৬টি সিনেমার মধ্যে ডাঙ্কির বাজেট সবচেয়ে কম। তার অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’ সিনেমার বাজেট ছিল ৯০ কোটি রুপি । ‘রইস’ সিনেমার বাজেট ছিল ৯০-৯৫ কোটি রুপি। ‘জিরো’ সিনেমার বাজেট ছিল প্রায় ২০০ কোটি রুপি । ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছে ২৪০ কোটি রুপি এবং ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল ৩০০ কোটি রুপি। আর ‘ডাঙ্কি’ সিনেমার বাজেট ৮৫ কোটি রুপি । যদিও ‘ডাঙ্কি’ এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নেই। তবে পিঙ্কভিলা অনুমান করছে, সকলের পারিশ্রমিক অন্তর্ভুক্ত করলেও ডাঙ্কির বাজেট ১২০ কোটি রুপির বেশি হবে না।

এদিকে মুক্তির আগেই ডাঙ্কির ওটিটি বা টেলিভিশন চ্যানেল স্বত্ব ১০০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৪২ লাখ টাকার বেশি) বিক্রি হয়েছে। বলা যায়, মুক্তির আগেই বাজেটের বেশি আয় করে ফেলেছে শাহরুখের নতুন এই সিনেমা। বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেছেন জওয়ান, পাঠানের মতো ডাঙ্কি সিনেমাটিও হাজার কোটি রুপির মতো আয় করবে।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে ‘ডাঙ্কি’। তার একদিন আগে মুক্তি পাবে বিশ্বজুড়ে। শাহরুখ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, সুনীল গ্রোভার, বোমান ইরানি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com