বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লক্ষ্মীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের ৩ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুক-টিকটকে পোস্ট করে কটূক্তি করায় ফারুক হোসেন (৩৪) নামে এক যুবককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী নজরুল ইসলাম (৪৫) চন্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি একই ইউনিয়নের উত্তর চন্ডীপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। অভিযুক্ত ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী এমপিসহ কয়েকজনের আপত্তিকর ছবি তৈরি করে ফারুক ফেসবুক ও টিকটক পোস্ট দিয়ে কটূক্তি করে। ঘটনাটি মানহানিকর হওয়ায় গত ১২ মার্চ রাতে তাকে লোকজন আটক করে পুলিশে সৌপর্দ করে। পরদিন নজরুল বাদী হয়ে রামগঞ্জ থানায় ফারুকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। একইদিন লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। গত ৩০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার দাশ আদালতে ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতাদের এডিট করা আপত্তিকর ছবি ফেসবুক-টিকটকে পোস্ট দিয়ে ফারুক কটুক্তি করে। অভিযোগটি আদালতে প্রমাণিত হয়েছে। এতে আদালতে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজা দিয়ে রায় ঘোষণা করে। আসামি ফারুক আদালতে উপস্থিত ছিল না। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com