রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিয়ের পরদিনই হাসপাতালে পরমব্রতের স্ত্রী

বিয়ের খবরে নতুন করে আলোচনায় এলেন পরমব্রত চট্টোপাধ্যায়। গতকাল সোমবার অনুপম রায়ের প্রাক্তনকে বিয়ে করে আলোচনার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছেন এ অভিনেতা। তবে বিয়ের পরের দিনই মিলল উদ্বেগের খবর। অসুস্থ অভিনেতার স্ত্রী পিয়া। মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পিয়ার শারীরিক অবস্থা এখন কেমন, তা পরমব্রত বা তার পরিবারের তরফে কোনও কিছু জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার বাইপাস সংলগ্ন বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় পিয়াকে। এমনকী এদিন অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে তার। হঠাৎ কী এমন হল তার?
কিছুদিন আগেই কিডনিতে পাথর ধরা পড়েছিল পিয়ার। সোশ্যাল মিডিয়ায় নিজের অসহ্য যন্ত্রণার কথা জানিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, বিয়ের আগের দিনও হাসপাতালে যেতে হয় তাকে। তবে মঙ্গলবার কষ্ট সহ্য করতে না পেরেই, দ্রুত হাসপাতালে ছুটতে হয়েছে নববধূকে।

পরিবার ও কাছের বন্ধু- বান্ধবদের উপস্থিতিতে ২৭ নভেম্বর আংটি বদল করে, আইনী বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। বিয়ের আসর বসেছিল পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে। এরপর ভবানীপুরে এক বন্ধুর বাড়িতে বসেছিল খানাপিনার আসর।

সংবাদমাধ্যমকে অভিনেতা- প্রযোজক জানান, পরে ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে তাদের। তবে আপাতত অস্ত্রোপচারের পর পিয়ার শারীরিক অবস্থা কেমন থাকে এবং তিনি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সকলের চোখ নিঃসন্দেহে সে দিকেই থাকবে।

প্রসঙ্গত, বেশ কিছু বছর প্রেম করার পরে, ২০১৫ সালে সাত পাকে বাঁধা পড়েন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। বিয়ের ৬ বছর পরে ২০২১ সালে যৌথ বিবৃতি নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন তারকা জুটি। সে সময় কারণ হিসেবে উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম। শোনা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়েছে পরম-পিয়া। যদিও এরপর থেকে নিজেদের ‘শুধু ভাল বন্ধু’ হিসেবে পরিচয় দিয়েছিলেন দু’জনেই। তবে সোমবার শেষমেশ জল্পনাই সত্যি হল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com