সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাত্র ১৭ দিনে আয় ৫৯০ কোটি টাকা

শাহরুখ, সালমান ও আমির খান। এই তিন খানের দাপট ছিলো বলিউডে। এদের ছবি মুক্তি পাওয়া মানেই হিট। সে সব দিন ফুরিয়েছে আগেই। তবে এখনো মাঝে মধ্যে খানদের ছটি সুপার হিট হয়, হচ্ছে। ৫০ পেরিয়েও তারা দাপট দেখাচ্ছেন।

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হয়েছেন সালমান-ক্যাটরিনা। গত ১২ নভেম্বর বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পায় যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা।মুক্তির প্রথম দিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘টাইগার থ্রি’ এখন তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। মুক্তির তৃতীয় দিন থেকে সিনেমাটির আয় কমতে থাকে। গত কয়েক দিনে আয়ের সূচক আরো নিম্নমুখী হয়েছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘টাইগার থ্রি’ সিনেমা আয় করে ৪৪.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ৫৯.২৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৪৪.৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ২১.২৫ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ১৮.৫ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ১৩.২৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করে ১৮.৭৫ কোটি রুপি, অষ্টম দিনে আয় করে ১০.৫ কোটি রুপি, নবম দিনে আয় করে ৭.৫ কোটি রুপি, দশম দিনে আয় করে ৬.৭ কোটি রুপি।

এগারোতম দিনে আয় করে ৬.১ কোটি রুপি, বারোতম দিনে আয় করে ৫.৩ কোটি রুপি, তেরোতম দিনে আয় করে ৩.২৫ কোটি রুপি, চৌদ্দতম দিনে আয় করে ৫ কোটি রুপি, পনেরোতম দিনে আয় করে ৬ কোটি রুপি, ষোলতম দিনে আয় করে ৩ কোটি রুপি এবং সতেরোতম দিনে আয় করে ২ কোটি রুপি। ভারতে যার মোট আয় ২৭৭.৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৪৮.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫৯০ কোটি ৫৮ লাখ টাকার বেশি।

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন শাহরুখ খান। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন ক্যাটারিনা কাইফ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন মণীশ শর্মা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com