বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুব বিশ্বকাপের ফাইনালে জার্মানি-ফ্রান্স

২০১৭ সালে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও স্পেন। যা ছিল কিশোরদের বিশ্বকাপে প্রথম অল ইউরোপ ফাইনাল। এক আসর বিরতি দিয়ে আবার ইউরোপের দুই দেশ ফাইনালের মুখোমুখি হচ্ছে এই যুব বিশ্বকাপে।

মঙ্গলবার রাতে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ফাইনালে নাম লিখিয়েছে জার্মানি।

৩৮ বছর পর ফাইনালে উঠে জার্মানি অপেক্ষায় ছিল প্রতিপক্ষের। একই রাতে দ্বিতীয় সেমিফাইনালে মালিকে ২-১ গোলে হারিয়ে জার্মানির প্রতিপক্ষ হয়েছে ফ্রান্স। ফ্রান্স এর আগে একবারই ফাইনালে উঠেছিল ২০১১ সালে। শিরোপাও জিতে নিয়েছিল ফ্রান্সের কিশোররা। ২২ বছর পর তাদের সামনে শিরোপা উদ্ধারের সুযোগ।

জার্মানির সামনে সুযোগ প্রথম চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার। আগামী ২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে কোন দল হাসবে শেষ হাসি, সেটাই দেখার অপেক্ষা। ফ্রান্সের দ্বিতীয় নাকি জার্মানির প্রথম সে উত্তর মিলবে তিন দিন পর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com