রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কষ্ট হজম করে হাসিমুখে বিনোদন বিলিয়ে বেড়াই : চঞ্চল চৌধুরী

আমাদের জীবনেও অনেক কষ্ট, বেদনা ও দুঃসময় যায়। যেটা নিজেরা নিজেরা হজম করি। হজম করে আপনাদের সামনে হাসিমুখে বিনোদন বিলিয়ে বেড়াই।

আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

মুক্তির দিন সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়। এই আয়োজনে হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী। সিনেমাটি দেখার পর নিজের অনুভূতি জানান এই অভিনেতা।

সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, এটা নুসরাত ইমরোজ তিশা ও ফরুকী ভাইয়ের জীবনের গল্প। আমরা যারা শো-বিজ মাধ্যমে কাজ করি আমাদের জীবনের গল্প অনেক কিছুকে ছাপিয়ে যেতে পারে, যে গল্পটা সাধারণ মানুষ জানে না। এই গল্পটা দেখতে দেখতে বহুবার আমার চোখ ভিজে গেছে। মনে হয়েছে এটা আমার নিজের গল্প। কারণ এটা বিশ্বাসের, সত্য গল্প, যেটি দর্শক দেখতে পারবে। অনেক সময় আমাদের জীবনের অনেক মুহূর্ত দর্শকদের প্রভাবিত করে। ভালো কিছু চিন্তা করার সুযোগ দেয়। সবকিছু মিলিয়ে আমি মনে করি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি দর্শকদের কাছে ভালো লাগবে।

সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি মা হওয়ার পর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার প্রথম কাজ। রাইটার হিসেবেও তার প্রথম লেখা গল্প। একইসঙ্গে তার কন্যা ইলহামের প্রথম মিউজিক ভিডিওতে অভিনয়। এছাড়াও একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয় এতে।

ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, ডিপজল, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com