বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

লম্বা নো বলে ফিক্সিং সন্দেহের তীর ভারতীয় বোলারের দিকে

আবুধাবি টি-১০ লিগে শনিবার চেন্নাই ব্রেভসের বিপক্ষে নর্দার্ন ওয়ারিয়র্সের ভারতের জাতীয় দলের সাবেক খেলোয়াড় অভিমন্যু মিথুন বেশ বড় নো বল করে সমালোচনার মুখে পড়েছেন। ক্রিকেটে নো বল হতেই পারে, তবে মিথুনের করা নো বলে তার পা ক্রিজ থেকে প্রায় এক ফুট দূরে গিয়ে পড়ে। তাতেই জন্মছে সন্দেহ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে ম্যাচ ফিক্সিং হিসেবে ভাবা হচ্ছে।

প্রথমে ব্যাট করে নর্দান ওয়ারিয়র্স ৩ উইকেটে ১০৬ রান করে। লক্ষ্য তাড়ায় নামা ব্রেভসের ইনিংসের পঞ্চম ওভারে এই লম্বা নো বল করেন অভিমন্যু মিথুন। অবাক করা এই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নিমিষেই। এর পরই ওঠে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ।

২০১০ সালে ইংল্যান্ডে ফিক্সিং কেলেঙ্কারির ম্যাচে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির এমন নো বল করেছিলেন। ম্যাচে ২ ওভার বোলিং করে ১১ রানে ২ উইকেট নিলেও হেরেছে অভিমন্যুর দল। ভারতের জার্সিতে ৪টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন মিথুন। ১২টি আন্তর্জাতিক উইকেট আছে তার ঝুলিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com