রবিবার, ২১ Jun ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তিনদিনে লাভের ঘরে ‘অ্যানিমেল’

প্রথম সপ্তাহান্তে ২০৬ কোটি রুপির বেশি আয় করে বলিউডে নতুন রেকর্ড গড়েছিল শাহরুখ খানের ‘জওয়ান’। সেই অঙ্কে পৌঁছাতে না পারলেও দ্বিতীয় অবস্থানে থেকে তিনদিনে লাভের ঘরে পৌঁছে গেছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, ১ ডিসেম্বর মুক্তির প্রথম দিনে হিন্দিতে ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৬৪.৭৫ কোটি রুপি ও তৃতীয় দিনে ৬৪.৮০ কোটি রুপি আয় করেছে। গতকাল রোববার (৩ ডিসেম্বর) হিন্দি ছাড়াও অন্যান্য ভাষায় ছবির কলেকশন ৭২.৫০ কোটি রুপি।

এদিকে ইনডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, সপ্তাহান্তে দেশীয় বাজারে ২০২ কোটি রুপির বেশি মতো আয় করেছে ‘অ্যানিমেল’। ‘জওয়ান’-এর পরই হায়েস্ট উইকেন্ড বক্স অফিস রেকর্ড এটি। ব্যবধান মাত্র চার কোটি রুপি। তবে ‘জওয়ান’-এর ৩০০ কোটি রুপি বাজেটের বিপরীতে এ সিনেমার বাজেট মাত্র ১০০ কোটি রুপি। এ কারণেই তৃতীয় দিনের লাভের অঙ্কে ঢুকে পড়েছে আয়।

‘অ্যানিমেল’-এর পরিচালকের আসনে আছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে তিনি উপহার দিয়েছেন দু-দুটো ব্লকব্লাস্টার। দক্ষিণ ভারতীয় ছবি ‘অর্জুন রেড্ডি’ ও এর বলিউড রিমেক ‘কবীর সিং’।

এদিকে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বেশ দূরেই রয়েছে একইদিন মুক্তি পাওয়া ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’। বায়োপিকধর্মী সিনেমাটির বাজেট ৬৫ কোটি রুপি। ‘অ্য়ানিমেল’ ঝড়ে শুরুতে নড়বড়ে অবস্থা থাকলেও মুক্তির তৃতীয় দিনে খানিকটা উন্নতির ঘরে পৌঁছেছে বক্স অফিস রিপোর্ট।

মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটি তিন দিনে আয় করেছে ২৫ কোটি ৫৫ লাখ রুপি।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন জামশেদজি মানেকশ। ‘স্যাম বাহাদুর’ চলচ্চিত্রে তার চরিত্রই ফুটিয়ে তুলেছেন ভিকি কৌশল। এ কারণে বলিউডের প্রচলিত বিনোদনধর্মী নির্মাণের বাইরে সিনেমাটিকে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com