রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন শিয়ালদহ আদালত।

সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ওই অভিনেত্রী।

বিচারক শুভজিৎ রক্ষিত তাকে শর্তসাপেক্ষে অন্তর্র্বর্তী জামিন দিয়েছেন। ৩০ হাজার টাকার বন্ডে মিলেছে জামিন। সেই জামিনের শর্ত ছিল, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না জারিন।

প্রতিটি শুনানিতে অভিনেত্রীকে আদালতে হাজির থাকতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৬ ডিসেম্বর। এ দিন শুনানি চলাকালীন এজলাসের একটি বেঞ্চে বসে ছিলেন সালমান খানের ‘বীর’ সিনেমার নায়িকা জারিন। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে কালীপূজার সময়ে উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনার ছয়টি অনুষ্ঠানে থাকার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার থেকে ১২ লাখ টাকা পারিশ্রমিক নেন তিনি। কিন্তু সেই অনুষ্ঠানগুলোতে আসেননি জারিন।

ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক বিশাল গুপ্তের অভিযোগ, জারিনকে নিয়ে আসার গোটা ব্যবস্থাপনার পেছনে তাদের প্রায় ৪৫ লাখ টাকা খরচ হয়েছে। অভিনেত্রী অগ্রিম বাবদ ১২ লাখ টাকা নিয়েছিলেন। বাকি টাকা তার নিরাপত্তা, বিমান ভাড়া, হোটেল ভাড়া বাবদ খরচ হয়েছে। ২০১৮ সালে জারিন ও তার সাবেক ম্যানেজারের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ করেন বিশাল।

এ দিন আদালত চত্বরে বিশাল আরও অভিযোগ করে বলেন, জারিন অনুষ্ঠানে যোগ না দেওয়ায় তার কাছ থেকে ৪৫ লাখ টাকা ফেরত চাইলে তিনি আমাকে প্রাণে মারার হুমকি দেন। আমাকে মুম্বাই ছাড়তে বাধ্য করা হয়। জারিনের আইনজীবী পবন আগারওয়ালের দাবি, জারিনের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। আদালত মাধ্যমে জানা যায়, ইতোমধ্যে এই মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। জারিনের সাবেক ম্যানেজারও আগাম জামিন পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com