রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাহরুখ খানের নতুন বার্তা

টানা প্রায় ৫ বছরের ব্যর্থতা কাটিয়ে নতুন বছরের শুরু থেকেই নিজস্ব ছন্দে ফিরে ২০২৩ সালটিও যেন নিজের করে নিয়েছেন কিং খানখ্যাত বলিউড তারকা শাহরুখ খান। এক বছরের মধ্যে তৃতীয় সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই বলিউড বাদশাহ। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই অভিনেতার বহুল আলোচিত সিনেমা ‘ডাঙ্কি’। এটি নির্মাণ করেছেন বলিউডের সফলতম নির্মাতা রাজকুমার হিরানি। ছবিটি ঘিরে ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে দর্শকের আগ্রহ তুঙ্গে। এরইমধ্যে রোববার প্রশংসাসহ সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। যদিও তার কয়েক দিন আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রির ধুম পড়েছে।

ছবিটির মুক্তি উপলক্ষে বরাবরের মতো দুবাইতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাহরুখ খান। দুবাইয়ের বিখ্যাত গ্লোবাল ভিলেজে হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করেছেন, নিজের ছবির বার্তা পৌঁছে দিয়েছেন। বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশিসহ দুবাইতে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলেন কিং অব রোমান্স। তিনি বলেন, ‘আমি চাই আপনারা বাবা-মা, বাচ্চা, স্বামী-স্ত্রীকে নিয়ে যান প্রেক্ষাগৃহে। এই ছবিতে অনেক সুন্দর বার্তা আছে। আমি জানি, আপনারা অনেকেই নিজের ঘর ছেড়ে এই দুবাইকে দ্বিতীয় ঘর বানিয়েছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকাসহ উপমহাদেশের অনেকেই এখানে আছেন। আপনারা ঘর থেকে দূরে আছেন, কিন্তু এই ঘরকে (দুবাই) আপন করে নিয়েছেন। নিজের ঘরের প্রতি আপনাদের কত ভালোবাসা এবং সেখানে ফেরার কী তীব্র আগ্রহ, আমাদের ছবিটা এ রকম অনুভূতির গল্পেই বানানো হয়েছে।’

‘ডাঙ্কি’ ছবিটি সম্পর্কে তিনটি উল্লেখযোগ্য বিষয় জানতে চাওয়া হলে শাহরুখ খান বলেন, ‘এটা রাজকুমার হিরানি নির্মাণ করেছেন। আমার ক্যারিয়ারের সেরা ছবি। আর মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর।’

শাহরুখ-হিরানিসহ ‘ডাঙ্কি’ টিম তো বটেই, ছবিটি দেখার পর প্রদর্শকরাও ভীষণ খুশি। বড় বাজেটের দক্ষিণী সিনেমা ‘সালার’র সঙ্গে ক্ল্যাশ সত্ত্বেও ছবিটি বক্স অফিসে দারুণ কিছু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রইমধ্যে ডাঙ্কি ছবিটিকে নিজের জীবনের সেরা চলচ্চিত্র বলেও মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ‘ডাঙ্কি’তে শাহরুখ খানের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার, জ্যোতি সুভাস প্রমুখ। প্রচারণা ব্যয়সহ ছবিটির বাজেট ১২০ কোটি রুপি। ছবিটি বাংলাদেশেও মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com