শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একটি ভোটও কারচুপি হলে ওই কেন্দ্র বন্ধ, সিইসির হুঁশিয়ারি

যদি একটি ভোটও কারচুপি হয়, তাহলে ওই সেন্টারটি আমি বন্ধ করে দেব বলে হুঁশিয়ারি দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আরো বলেন, ‘সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।’

তিনি বলেন, ‘সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। আপনারা কেউ যদি কোনো রকম ব্যত্যয় সৃষ্টি করেন, আপনাকে হয়তো দেখতে পারব না, কিন্তু সেন্টারে যদি একটি ভোটও কারচুপি হয়, খবর আসে তাহলে ওই সেন্টারটি আমি বন্ধ করে দেব।’

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বরিশালে রির্টানিং কর্মকতার সম্মেলন কক্ষে জেলার ৬টি সংসদীয় আসনের ৩৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘যদি সকাল ৮টা, ৯টাতেও (কারচুপি) হয় তাহলেও আমরা ওই সেন্টার বন্ধ করে দেব, কেননা ফলাফল একটার জন্যও প্রভাবিত হতে পারে।’

হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে অনিয়ম করতেই হবে, তা না হলে শক্তি প্রদর্শন হবে না- এটা আমরা বিশ্বাস করি না, আপনারাও নিশ্চয় এটা করেন না। শুধু প্রচারণা দিয়ে নির্বাচন হবে না। মূল নির্বাচন হবে পোলিংয়ের মাধ্যমে। ৭ তারিখের যে নির্বাচন সেটি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা কেন্দ্রে কেন্দ্রে ডিক্লারেশনের মাধ্যমে আপনারা ঘরে বসেই জেনে যাবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com