মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টি২০তে বাংলাদেশ ভালো দল : কিউই কোচ

বছরের শেষদিন আরেকটি ইতিহাস গড়ার সামনে রয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত’র দল রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের শেষ ম্যাচে নামবে। সিরিজ জয়ের প্রথম সুযোগ বেরসিক বৃষ্টিতে ভেসে গেলেও এবার শেষ সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা। তবে কিউইরাও সিরিজ হার ঠেকাতে নামবে। এর আগে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিড।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘টি২০তে বাংলাদেশ ভালো একটি দল। তারা খুব ভালো খেলেছে। নেপিয়ারে আমাদের চাপে রেখেছিল। সেদিন আমরা ২০-৩০ রান কম করেছি। আরও ২০-৩০ রান করলে জমজমাট লড়াই হতো। বল হাতে আমরা ভালো লড়াই করেছি। জয়ের দেখা পেলে ভালো হতো। গত ম্যাচে ছেলেরা ভালো শুরু পেয়েছে, ভালো লেগেছে এটা দেখে। পরের ম্যাচেও ভালো কিছু করতে চাই।’

শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবদেরও প্রশংসা করেছেন স্টিড, ‘বাংলাদেশের কোচরা তাদের (পেসার) গ্লোবাল পারসপেক্টিভ থেকে তৈরি করছে। অ্যালান ডোনাল্ড তাদের বোলিং ইউনিট নিয়ে কাজ করেছে। নিউজিল্যান্ডে ওরা বোলিংয়ের দিক থেকে আরও শাণিত হয়ে এসেছে এবার। বাংলাদেশের পেসাররা এখন বিশ্বের সব জায়গায় ভালো করছে। বিশ্ব ক্রিকেটের জন্য এটা রোমাঞ্চকর। তারা যে কোনো জায়গায় গিয়ে আপসেট ঘটাতে পারে। আমরা তাদের মোটেও হালকাভাবে নেইনি। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’

স্টিডের এমন মন্তব্যের প্রমাণ পুরো বছরের টি২০তে বাংলাদেশের পারফরম্যান্সে নজর দিলেও টের পাওয়া যায়। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ২০২৩ সালটা দারুণ গেছে বাংলাদেশের। এ বছর টাইগাররা ১৩ ম্যাচে ১০টিতে জয় পেয়েছে। হেরেছে দুই ম্যাচ ও এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আগের ম্যাচের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর আগে দ্বিতীয় টি২০তে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আগে সফরকারিরা বেশ সুবিধাজনক অবস্থানে ছিল। ঝড়ো শুরু পেলেও খেলা থামার আগে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছিল কিউইরা। মূলত রিশাদ হোসেনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ড্যারিল মিচেলরা সেভাবে ব্যাট চালাতে পারেননি। তবুও শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় হতাশা নিয়ে ফিরতে হয়েছে টাইগারদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com