রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গান ছাড়ার ঘোষণা দিলেন ব্রিটনি

এক সময়ের সাড়া জাগানো পপতারকা ব্রিটনি স্পিয়ার্স মিউজিক ইন্ডাস্ট্রিতে আর ফিরছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। গত এক সপ্তাহ ধরে মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গীত জগতে ফেরা নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর এমন কথা জানিয়ে দিলেন এই হার্টথ্রব গায়িকা।

ছড়িয়ে পড়া খবরের মধ্যে জানা যায়, নিজের দশম অ্যালবামের জন্য গীতিকারদের সঙ্গে কথা বলছেন এই গায়িকা। এবার এ ব্যাপারে মুখ খুলেছেন ব্রিটনি নিজেই। ভক্তদের জানিয়েছেন এই খবরের কোনো সত্যতা নেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এসব বেশির ভাগ খবরই ভুয়া। তারা বলছে যে আমি নতুন অ্যালবামের জন্য বিভিন্ন লোকের সঙ্গে কাজ করছি…। আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরছি না।’

স্পিয়ার্স লিখেছেন, তিনি শুধু মজা করার জন্য সঙ্গীত লিখেছেন। তিনি এ-ও জানান, গত দুই বছরে মানুষের জন্য ২০টিরও বেশি গান লিখেছেন। ২০২২ সালের আগস্টে স্পিয়ার্স স্যার এলটন জনের সঙ্গে ‘হোল্ড মি ক্লোজার’ গানটি গেয়ে ছয় বছরের বিরতি ভাঙেন। অগণিত ভক্তও চেয়েছিলেন স্পিয়ার্স আবার সঙ্গীতে ফিরে আসুক। যদিও স্পিয়ার্স এ বিষয়ে আগে থেকে কিছু স্পষ্ট করেননি। তবে এবার খোলাখুলিভাবে বিষয়টি স্পষ্ট করলেন তিনি।

গত বছর ‘দ্য ওম্যান ইন মি’ শিরোনামে স্মৃতিকথা প্রকাশ করেন স্পিয়ার্স। সেই সময় তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে সঙ্গীত তার মূল লক্ষ্য নয়। ব্রিটনি স্পিয়ার্স বিশ্ব পপ সঙ্গীতে এমন এক সুপার স্টার যাকে পপ আইকন হিসেব অভিহিত করা হয় এবং ১৯৯০ এর দশকের শেষের দিকে টিন পপ গানকে পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখেন। তিনি সর্বকালের সবচেয়ে বিক্রিত টিনেজ গায়িকা এবং ‘প্রিন্সেস অফ পপ’ খেতাব লাভ করেন। তার কাজের জন্য তিনি বহু পুরস্কার লাভ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো, একটি গ্র্যামি পুরস্কার, আজীবন সম্মাননাসহ ছয়টি এমটিভি ভিডিও মিউজিক পুরস্কার, বিলবোর্ড মিলেনিয়াম পুরস্কারসহ দশটি বিলবোর্ড সঙ্গীত পুরস্কার এবং হলিউড ওয়াক অফফেম তারকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com