রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিমান দুর্ঘটনায় হলিউড অভিনেতা নিহত

বিমান দুর্ঘটনায় জার্মান বংশোদ্ভূত হলিউডের জনপ্রিয় অভিনেতা মারা গেছেন। অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার বিমানটি টেকঅফের কিছুক্ষণ পরেই ক্যারিবিয়ান সাগরে পড়ে যায়। সেখানে দুই মেয়েসহ তার মৃত্যু হয়।

গতকাল শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ক্যারিবিয়ান অঞ্চলের রয়্যাল সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক ইঞ্জিনবিশিষ্ট ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়ে তারা নিহত হন।

এ ঘটনার পর মৎস্যজীবী, ডুবুরি এবং উপকূলরক্ষীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে যেখান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ৫১ বছর বয়সি অলিভার, তার দুই মেয়ে মাদিতা (১০) ও আন্নিক (১২) এবং পাইলট রবার্ট সাচস নিহত হন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর বিমানটি গ্রেনাডাইনের একটি ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়া যাচ্ছিল। তারা ছুটি কাটাতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অলিভার দিন আগে ইনস্টাগ্রামে একটি গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্রসৈকতের ছবি পোস্ট করেছিলেন। যেখানে ক্যাপশন লেখা আছে- ‘স্বর্গের কোথাও থেকে শুভেচ্ছা! সম্প্রদায় এবং ভালোবাসার জন্য… ২০২৪ (এখানে) আমরা এসেছি!’ অলিভার, ‘দ্য গুড জার্মান’ এবং ২০০৮ সালের অ্যাকশন-কমেডি ‘স্পিড রেসার’-এ জর্জ ক্লুনির সঙ্গের বড়পর্দায় কাজ করেছেন। এই অভিনেতার ক্যারিয়ারের প্রথম দিকের ভূমিকাগুলোর মধ্যে টিভি সিরিজ ‘সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস’ এবং সিনেমা ‘দ্য বেবি-সিটার্স ক্লাব’ উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com