রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফেরদৌসের ‘মাইক’ এবার কলকাতায়

নবনির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের ‘মাইক’ এবার কলকাতা নন্দনে। এটি কোনো নির্বাচনী প্রচারের মাইক নয়, এই মাইক এফ এম শাহীন নিবেদিত গৌরব ‘৭১ এর প্রযোজনায় এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত নিষিদ্ধ সময়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরীসহ একঝাঁক শিশু শিল্পী। মাইক ২০২৩ সালের ১৩ আগস্ট সারা দেশে একযোগে মুক্তি পায়।

আগামী ২১ জানুয়ারি বিকাল ৫টায় পশ্চিমবঙ্গের সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস। বেশ কয়েকটি দেশের চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত হয়ে বাংলাদেশের চলচ্চিত্র মাইক প্রদর্শিত হবে। আমন্ত্রিত অতিথিরা চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন। বাংলাদেশ থেকে চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন এই প্রদর্শনী ও একটি বিশেষ সেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

জানতে চাইলে পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, জাতি হিসেবে আমাদের একটি গৌরবের বিষয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। সেই ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য মাইকের কোনো বিকল্প নেই। বিষয়টি নিয়ে সিনেমা তৈরি করতে পেরে আমরা গর্বিত। এটি সত্যি আনন্দের খবর আমাদের সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় প্রদর্শিত হবে। আমি ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টসের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই। কলকাতার দর্শকের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ায়। আপনারা আরও জেনে খুশি হবেন, মাইক ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে এবং আরও বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com