রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর ক্যারিয়ারের প্রথম কলকাতার সিনেমার প্রথম লুক প্রকাশ হয়েছে। এর আগে চরিত্রের লুক প্রকাশ হয়, সেই সঙ্গে সামনে এসেছে এই সিনেমায় তার দুই সহশিল্পী কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাসের লুকও।
সিনেমার শুটিংয়ের কাজে গত ৭ জানুয়ারি কলকাতায় উড়াল দিয়েছেন বুবলী। এরই মধ্যে কলকাতা পর্বের শুটিং শেষ হয়েছে, পরবর্তী শুটিং হবে পশ্চিমবঙ্গের জল্পাইগুড়ি জেলার ডুয়ার্সে।