শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত রেজওয়ানা চৌধুরী বন্যা

ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রেস নোটে তিনিসহ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত অন্যান্যদের নাম প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। পরে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেয়া হবে। এর আগে ২০১৬ সালে সংগীতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারও লাভ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com