রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘‌সময়ের অভাবে ঢাকা ঘুরে দেখা হচ্ছে না’

ভারতীয় উপমহাদেশের অন্যতম গুণী অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার সিনেমা দিয়ে রুপালি জগতে যাত্রা শুরু করেন তিনি। প্রথম সিনেমা দিয়েই দর্শকের মনে স্থান করে নিয়েছিলেন। ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে ঢাকায় আছেন তিনি। গতকাল ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে কথা বলেন শর্মিলা ঠাকুর। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান নূর এমপি।

ঢাকা সফর বিষয়ে নিজের অনুভূতি জানিয়ে শর্মিলা ঠাকুর বলেন, ‘‌আমি শুরুতেই বলব ঢাকা চলচ্চিত্র উৎসবের এ আসরে আমাকে যুক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাই। ঢাকায় এসে ভীষণ ভালো লাগছে। আমার একবারও মনে হচ্ছে না আমি কোনো হোটেলে আছি, একেবারেই বাড়ির মতো। উৎসবের প্রথম দিন থেকেই খুব যত্ন করে সবকিছু হচ্ছে। আর ঢাকার বইয়ের দোকানগুলো খুব সুন্দর, সময়ের অভাবে ঘুরে দেখা হচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com