শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

২২ কোটি রুপিতে ফাইটারের ওপেনিং

দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশন অভিনীত সিনেমা ফাইটার। বলা হচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন সিনেমা। দীপিকা ও হৃতিক ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনীল কাপুর। আর প্রথম দিন সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ২২ কোটি রুপি। তবে আয় আরো বেশি হবে বলে আশা ছিল সবার। কেননা ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে মুক্তি পেয়েছে সিনেমাটি। গত বছর একই দিনে মুক্তি পেয়েছিল পাঠান। সিনেমাটি মুক্তির পর প্রথম দিনেই আয় করেছিল ৫৫ কোটি রুপি। সে হিসাবে অনেকটাই পিছিয়ে ফাইটার।

ফাইটারের আরো বেশি আয় করার সম্ভাবনা ছিল কিন্তু তা না হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। এর মধ্যে উত্তর ভারতে শীতের প্রকোপ অন্যতম। তবে ধারণা করা হচ্ছে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন সিনেমাটি ভালো আয় করবে। কেবল দ্বিতীয় দিনই না, তৃতীয় ও চতুর্থ দিনেও ভালো আয় করার সম্ভাবনা আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com