বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন শুরুতে পরিণীতি

গত বছরের সেপ্টেম্বরে ভালোবেসে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াা। বর্তমানে স্বামীকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই অভিনেত্রী। তবে হঠাৎ বিয়ের কয়েক মাসের মাথায় নতুন সিদ্ধান্ত নিলেন পরিণীতি। অভিনেত্রীর সিদ্ধান্তের কথা শুনে অনেকেই হয়তো ভাবছেন সন্তান নেবেন তিনি। কিন্তু বিষয়টা মোটেও এমনটা নয়। সন্তান নয়, ক্যারিয়ারের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন পরিণীতি।

অভিনয়ে খুব অল্প সময়ই দর্শকদের নজর কেড়েছেন তিনি। তবে শুধু অভিনয় নয়, গানেও বেশ পারদর্শী এই অভিনেত্রী। ইতোমধ্যে পরিণীতির গানে মুগ্ধ হয়েছেন সবাই।

এবার পাকাপাকিভাবে গানের জগতে পা রাখছেন পরিণীতি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানালেন তিনি। জানা গেছে, কনসার্টের মাধ্যমেই গানের জগতে প্রবেশ করবেন। অভিনেত্রীর স্টুডিও তৈরির কাজ প্রায় শেষের পথে। খবরটি শোনামাত্রই পরিণীতিকে প্রশংসা ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে তাজ লীলা প্যালেসে সাতপাঁকে বাধা পড়েন পরিণীতি-রাঘব। রাজস্থানের এক সাতমহলা প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com