বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। এর অংশ হিসেবে ছয় মাসের মধ্যে সর্বসাধারণের ব্যবহারের জন্য ৪০টি মডেলের অনুমোদন দিয়েছে চীন সরকার। খবর রয়টার্স।
দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, এআই খাতে যুক্তরাষ্ট্র দ্রুত এগিয়ে যাচ্ছে। পশ্চিমের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। গত সপ্তাহে জনসাধারণের ব্যবহাররের জন্য চীনের নিয়ন্ত্রক সংস্থা ১৪টির বেশি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) অনুমোদন দিয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সিকিউরিটিজ টাইমস সূত্রে জানা গেছে।