বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুই নায়িকার সঙ্গে ‘চিতা’য় অনন্ত জলিল

প্রয়াত জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের অমর পরিকল্পনার ফসল ‘মাসুদ রানা’। এই লেখকের ‘অপারেশন চিতা’ নামের উপন্যাস থেকে এবার নির্মিত হবে ‘চিতা’ নামের সিনেমা। দেশের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেনের পরিকল্পনায় সাজানো চার শতাধিক বই আবর্তিত হয়েছে এই চরিত্রকে ঘিরে। কালজয়ী সেই চরিত্র সিনেমার পর্দায়ও এসেছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। ১৯৭৪ সালে সর্বপ্রথম মাসুদ রানা হয়ে ক্যামেরার সামনে আসেন একসময়ের ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো সোহেল রানা। এরপর গেল বছর এই ভূমিকায় দেখা গেছে তরুণ নায়ক এবিএম সুমনকে ‘এমআর-৯’ ছবিতে। এবার এই সিরিজের নতুন সিনেমা নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। নাম ‘চিতা’। আর এতে মাসুদ রানা হচ্ছেন অনন্ত জলিল। সিনেমাটিতে তার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তারই স্ত্রী বর্ষা। এটি নির্মিত হচ্ছে ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে। এছাড়াও রয়েছেন ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমা দিয়ে পরিচিত পাওয়া আলিশা ইসলাম।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক মহরতের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। সেখানেই অভিনয়শিল্পী ও নির্মাতাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এই সিনেমার মাধ্যমে প্রথমবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা করতে যাচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা।

অনন্ত জলিল বলেন, ‘এর আগে মাসুদ রানার গল্পে ‘এমআর-৯ : ডু অর ডাই’ নির্মাণ করেছিল জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটিতে হলিউড-বলিউডের তারকারা অভিনয় করেছিল। এবার দেশের তারকারাও থাকবে। সিনেমাটি শুরুর আগে আজিজ ভাইয়ের কাছে তিন জিনিস চেয়েছিলাম- প্রেম থাকবে, কমেডি থাকবে আর মাসুদ রানার গল্প অ্যাকশন তো থাকবেই। সবকিছু মিলে যাওয়ায় সিনেমাটি করছি। আর নির্মাতা রাজীব বিশ্বাসের নির্মাণে অপারেশন জ্যাকপটে কাজ করছি, তাই মনে হচ্ছে এই সিনেমাটিও মানসম্পন্ন একটি সিনেমা হবে।’৷

বর্ষা বলেন, ‘২০১২ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মহরতে বুঝতে পারছিলাম না কী বলব? আজও সেই একই অনুভূতি হচ্ছে। সবাই বলছে, চিতা সিনেমার জন্য অনেক কষ্ট করতে হবে আমাকে। সঙ্গে রয়েছে জাজ মাল্টিমিডিয়া তো ভালো সিনেমাই হবে। ভালো হতেই হবে কারণ, এটা মাসুদ রানার গল্প, যাকে বলা হয় বাংলার জেমস বন্ড। যখন শুনলাম ‘চিতা’ সিনেমাটি আমি করতে যাচ্ছি তখন নীলক্ষেত থেকে বইটি এনে পড়েছি। পাশাপাশি এই সিরিজের ‘হ্যালো সুহানা’ গল্পটিও আমার ভালো লেগেছে। আশা করব এই সিনেমাটিও আমাকে নিয়ে নির্মাণ করবে।’৷ আলিশা বলেন, ‘এর আগে এমআর-৯ : ডু অর ডাই-এ নবনীতা চরিত্রে অভিনয় করে ভালোবাসা পেয়েছি। তার বড় মাধ্যম ছিল মিডিয়া। এর কারণেই ‘চিতা’র মতো বড় সিনেমায় সুযোগ পেয়েছি। আশা করি এবারও আমাকে অনেক ভালোবাসা দেবেন।’

জানা যায়, এ সিনেমার শুটিং শুরু হবে আগামী মে মাসে। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে। সিনেমাটিতে আরও দেখা যাবে নাদের চৌধুরী, সাঞ্জু জন, মিস্টার রবার্টসহ অনেককেই।

এর আগে কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় এমআর-৯ : ডু অর ডাই সিনেমাটি। গেল বছর ২৫ আগস্ট মুক্তি পাওয়া সেই সিনেমা। এতে মাসুদ রানা চরিত্রে দেখা যায় এবিএম সুমনকে। এছাড়াও ওই সিনেমাটিতে হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন। ৮৩ কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com