বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয়ে গেল বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪’-এর ৬৬তম আসর। এই আয়োজনের মধ্য দিয়ে বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হয়।
বছরের সেরা গান নির্বাচিত হয়েছে বিলি এইলিসের ‘হুয়াট ওয়াজ আই মেড ফর’ বার্বি সিনেমা থেকে। সেরা ‘আর এন্ড বি’ গানের বিভাগের পুরস্কার ঘরে তুলেছেন সর্বোচ্চ মনোনয়নপ্রাপ্ত এসজেডএ (স্নুজ)। সেরা প্রগতিশীল ‘আর এন্ড বি’ অ্যালবামের (স্নুজ) পুরস্কারও ঘুরে তুলেছেন এসজেডএ। ফোবি ব্রিজার্সের সঙ্গে সেরা যৌথ পারফরম্যান্সের পুরস্কারও ঘরে তুলেছেন এসজেডএ।
এ বছর দেশসেরা অ্যালবাম নির্বাচিত হয়েছে লেনি উইলসনের ‘বেল বটম কান্ট্রি’। সেরা আঞ্চলিক অ্যালবাম নির্বাচিত হয়েছে ক্যারল-জির ‘মানানা ছেরা বনিতো’। বছরের সেরা নতুন আর্টিস্ট নির্বাচিত হয়েছেন ভিক্টোরিয়া মনেট। সেরা ফোক অ্যালবামের পুরস্কার জিতেছেন জনি মিচেল (জনি মিচেল এট নিউপোর্ট)। সেরা র্যাপ অ্যালবাম নির্বাচিত হয়েছে কিলার মাইকের ‘মাইকেল’। সেরা রক পারফরম্যান্সের বিজয়ী হয়েছেন বয়জিনিয়াস (নট স্ট্রং এনাফ)।
এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে বছরের সেরা পারফরমারদের দেওয়া হয়েছে গ্র্যামির পুরস্কার। মোট ৯৪টি বিভাগে বছর সেরা পুরস্কার জিতেছেন তারা।
ট্রেভর নোহর সঞ্চালনায় এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা।